বাংলা সিনেমার নায়িকারা কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন?

যারা বাংলা সিনেমার বিভিন্ন অভিনেত্রীদের ভক্ত তাদের মনে একটি প্রশ্ন অবশ্যই এসেছে যে একটি সিনেমা করার জন্য বাংলা সিনেমার নায়িকারা কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন? একজন ভক্ত হিসাবে আপনার…

যারা বাংলা সিনেমার বিভিন্ন অভিনেত্রীদের ভক্ত তাদের মনে একটি প্রশ্ন অবশ্যই এসেছে যে একটি সিনেমা করার জন্য বাংলা সিনেমার নায়িকারা কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন? একজন ভক্ত হিসাবে আপনার মনে এমন প্রশ্ন আসা খুবই স্বাভাবিক ব্যাপার। চলুন আর দেরি না করে এই প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাক।

প্রথম সারির নায়িকাদের পারিশ্রমিক কীভাবে নির্ধারিত হয়?

একজন নায়িকার পারিশ্রমিক নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন বিষয় লক্ষ্য রাখা হয় যেমন ইন্ডাস্ট্রির টপ ক্লাস নায়িকারা আগে থেকেই তাদের সর্বনিম্ন পারিশ্রমিক নির্ধারণ করে রাখে। টপ ক্লাস নায়িকারা বহু জনপ্রিয় হ‌ওয়ার কারণে তাদের পারিশ্রমিক অনেক বেশি হয় এবং এখানে প্রযোজকদের কম পারিশ্রমিক অফার করার কোন সুযোগ থাকে না। প্রথম সারির নায়িকারা সর্বনিম্ন কতো পারিশ্রমিক নিয়ে থাকেন এই বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া মুশকিল তবে বর্তমান সময়ে তাদের পারিশ্রমিক নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রথম সারির নায়িকাদের ব্যপারটি অন্যরকম হলেও দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সারির নায়িকাদের ক্ষেত্রে পারিশ্রমিকের বিষয়টি অন্য প্রক্রিয়ায় নির্ধারণ করা হয়।

অন্যান্য সারির নায়িকাদের পারিশ্রমিক কীভাবে নির্ধারিত হয়?

যারা কম জনপ্রিয় নায়িকা তাঁরা সাধারণত পারিশ্রমিকের পূর্ববর্তী কোন রেট নির্ধারণ করে রাখে না কারণ বর্তমান ইন্ডাস্ট্রিতে প্রতিযোগিতা অনেক বেশি হ‌ওয়ার কারণে কেউ যদি বেশি পারিশ্রমিক চেয়ে থাকে তাহলে অফারটি তার হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে পারিশ্রমিক নির্ধারণের জন্য বেশ কিছু বিষয় লক্ষ্য রাখা হয় যেমন –

সিনেমার বাজেট কীভাবে নায়িকাদের পারিশ্রমিকের উপর প্রভাব ফেলে?

উপরের উল্লেখিত কারণগুলো ছাড়াও সিনেমার বাজেট নায়িকাদের পারিশ্রমিকের উপর অনেক প্রভাব ফেলে। নিচে দুই উদাহরণের মাধ্যমে ব্যাপারটি বোঝানো হলো।

বাংলা সিনেমার নায়িকারা কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন?

প্রথম সারির নায়িকাদের পারিশ্রমিকের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া অনেক মুশকিলের একটি বিষয় কারণ এইধরনের তথ্য তারা মিডিয়াতে শেয়ার করেন না। তবে গুরুত্বপূর্ণ কিছু উৎস থেকে প্রথম সারির নায়িকাদের পারিশ্রমিকের বিষয়ে কিছু মূল্যবান তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি তথ্যগুলো দেখার পর আপনারা অনুমান করতে পারবেন।

অভিনেত্রী – প্রতি সিনেমার পারিশ্রমিক

কোয়েল মল্লিক – ৪০ থেকে ৫০ লক্ষ
শ্রাবন্তী চট্টোপাধ্যায় – ২০ থেকে ২৫ লক্ষ
শুভশ্রী গাঙ্গুলী – ২৩ লক্ষ
পরীমনি – ১০ থেকে ১৫ লক্ষ
নুসরাত জাহান – ১৫ থেকে ১৮ লক্ষ
জয়া আহসান – ১৫ থেকে ২২ লক্ষ
নুসরাত ফারিয়া – ১০ থেকে ১৩ লক্ষ
অপু বিশ্বাস – ১২ থেকে ১৫ লক্ষ
মিমি চক্রবর্তী – ১০ থেকে ১৭ লক্ষ
পায়েল সরকার – ৮ থেকে ১০ লক্ষ

উপরের তথ্য গুলোতে প্রথম সারির নায়িকাদের বর্তমান সময়ের পারিশ্রমিকের পরিমাণ তুলে ধরা হয়েছে। জনপ্রিয় হয়ে উঠার আগে সকলেই কম পারিশ্রমিক পেতেন এবং ভবিষ্যতে তারা ভালো কাজ করলে অবশ্যই পারিশ্রমিক বাড়বে। উপরের বেশিরভাগ তথ্যগুলো নির্ভরযোগ্য সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে যেমন – Tv9 Bangla, Channel I, BD Pratidin ইত্যাদি।

ন্যায্য পারিশ্রমিক পেতে নতুন অভিনেত্রীদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়?

চলচ্চিত্র জগতে নতুন অভিনেত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। পারিশ্রমিক থেকে শুরু করে দীর্ঘমেয়াদি কোন কাজ না পাওয়া ছাড়াও আরো বিভিন্ন সমস্যা রয়েছে। নিচে গুরুত্বপূর্ণ কিছু সমস্যার কথা তুলে ধরা হল –

নতুন অভিনেত্রীরা এমন বিভিন্ন ধরনের প্রতিকূলতা কাটিয়ে এগিয়ে যাওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যান। আমি মন থেকে তাদের স্যালুট জানাই। আশা করি আজকের এই পোস্টের মাধ্যমে বাংলা সিনেমার নায়িকারা কে কত টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন এবং তাদের পারিশ্রমিক কিভাবে নির্ধারণ করা হয় সেই সম্পর্কে ধারণা পেয়েছেন।